সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কে গাণিতিক হিসাবে এগিয়ে? সৃষ্টিকর্তায় বিশ্বাসী না সৃষ্টিকর্তায় অবিশ্বাসী! [অংক ও সমাধান]

কাল্পনিক দুইটি নাম (রাহি, মাশা) দিয়ে একটি অংক বুঝার চেষ্টা করি যেখানে আমরা বুঝতে পারব সৃষ্টিকর্তায় বিশ্বাসী ও সৃষ্টিকর্তায় অবিশ্বাসীর মধ্যে কে বেশি লাভবানঃ

ধরি,
মাশা = সৃষ্টিকর্তায় অবিশ্বাসী
রাহি = সৃষ্টিকর্তায় বিশ্বাসী
মাশার স্ত্রীর নাম = মাহি
রাহির স্ত্রীর নাম = রানু

বি. দ্রঃ রাহি ও মাশা একটি কোম্পানিতে প্রায় একই বয়সে (ধরি, ২৫ বছর বয়সে) একই সাথে খুব ছোট পোস্টে যোগদান  করে (কারণ তাদের পড়াশুনা খুবই কম ছিল) এবং তাদের বেতন সমান। পড়াশুনা খুবই কম থাকার কারণে তাদের বছরের পর বছর কাজ করার পরেও কোন প্রমোশন হচ্ছিল না। সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করার ফলে কোন ভয় না করে মাশা চাকরির পাশাপাশি অল্প কিছু টাকা দিয়ে সুদের ব‍্যবসা সহ লোক ঠকানোর কাজ শুরু করল এবং এই অবৈধ ব‍্যবসা থেকে আস্তে আস্তে লাভও হতে শুরু করল।

অপরদিকে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কারণে রাহি চাকরির পাশাপাশি নিজে কষ্ট করে হলেও গরিবদের সাহায্য করত, সৎ পথে চলত, সুদ থেকে দূরে থাকত, কোনো হারাম আয় করত না এবং আল্লাহর আদেশ-নিষেধ অক্ষরে অক্ষরে মেনে চলত।

রানু ও মাহি বান্ধবী। হঠাৎ তারা কি মনে করে একটি সিদ্ধান্তে আসল। সিদ্ধান্তটি হল, যদি বেঁচে থাকে জীবনের শেষ পর্যায়ে তারা যাচাই করবে তাদের স্বামীদের মধ‍্যে কার ক্রেডিট বেশি।

প্রায় ২৫ বছর পর হঠাৎ করে রানু ও মাহির আবার দেখা হয়ে গেল। রানু একটু কষ্ট পেল এই কারণে যে মাহি এখন অনেক টাকার মালিক। ত যাই হোক এবার কাজের কথায় আসি-

📝 অংকঃ

[বিশেষ দ্রষ্টব্য: এখানে বয়স, লাভ এবং পয়েন্টের সংখ্যাগুলো কেবল হিসাবটি সহজভাবে বোঝানোর জন্য একটি কাল্পনিক গাণিতিক মডেল বা তাত্ত্বিক রূপক হিসেবে ধরা হয়েছে। বাস্তব জীবনে যেকোনো আস্তিক বা নাস্তিক বেশি বা কম বাঁচতে পারে।]

ধরি,
💭 চাকরি করে ১ বছরে অর্জন = ১০ পয়েন্ট
💭 অবৈধ ব‍্যবসা করে ১ বছরে অর্জন = ১০ পয়েন্ট

🍀 মাশা ২৫ বছরে চাকরিতে যোগদান করে ৭০ বছরে (ধরি) মারা গেলে, তার চাকরির বয়স হয়:
= ৭০ বছর - ২৫ বছর
= ৪৫ বছর

মাশা এই 45 বছরে দুনিয়ায় অর্জন করল
= চাকরি করে অর্জন (৪৫ × ১০ পয়েন্ট)+ অবৈধ ব‍্যবসা করে অর্জন (৪৫ × ১০ পয়েন্ট)
= (৪৫ × ১০ পয়েন্ট) + (৪৫ × ১০ পয়েন্ট)
= ৪৫০ পয়েন্ট + ৪৫০ পয়েন্ট
= ৯০০ পয়েন্ট

🍀 আবার, রাহি ২৫ বছরে চাকরিতে যোগদান করে ৭০ বছরে (ধরি) মারা গেলে, তার চাকরির বয়স হয়:
= ৭০ বছর - ২৫ বছর
= ৪৫ বছর

রাহি এই 45 বছরে দুনিয়ায় অর্জন করল:
= চাকরি করে অর্জন (৪৫ × ১০ পয়েন্ট)
= ৪৫০ পয়েন্ট

🌿 সৃষ্টিকর্তা অবিশ্বাসীদের ক্ষেত্রে

সৃষ্টিকর্তা অবিশ্বাসীদের তথ‍্যমতে, পরকাল বলতে কিছুই নেই অর্থাৎ এই ক্ষেত্রে পরকালে কোন পয়েন্ট নেই (০ পয়েন্ট)। তাই এই তথ‍্যমতে মাশা ও রাহির ইহকালের জন্য পরকালে কোন হিসাব দিতে হবে না।

মাশার ইহকাল ও পরকালে মোট অর্জন:
=৯০০ পয়েন্ট (ইহকালে) + ০ পয়েন্ট (পরকালে)
=৯০০ পয়েন্ট

রাহির ইহকাল ও পরকালে মোট অর্জন:
=৪৫০ পয়েন্ট (ইহকালে) + ০ পয়েন্ট (পরকালে)
=৪৫০ পয়েন্ট

🌿 সৃষ্টিকর্তা বিশ্বাসীদের ক্ষেত্রে

সৃষ্টিকর্তা বিশ্বাসী দের তথ‍্যমতে, পরকালে মাশার অনন্তকাল শাস্তি হবে এবং এর জন্য মাশার ইহকালের ৯০০ পয়েন্ট এর কোন মূল্য থাকবে না।

মাশার ইহকাল ও পরকালে মোট অর্জন:
= ৯০০ পয়েন্ট (ইহকালে) + অনন্তকাল শাস্তি (পরকালে)
= ৯০০ পয়েন্ট + অনন্তকাল শাস্তি
= অনন্তকাল শাস্তি

রাহির ইহকাল ও পরকালে মোট অর্জন:
= ৪৫০ পয়েন্ট (ইহকালে) + অনন্তকাল শান্তি (পরকালে)
= ৪৫০ পয়েন্ট + অনন্তকাল শান্তি
= অনন্তকাল শান্তি

অতএব, দেখা যাচ্ছে...

সৃষ্টিকর্তা অবিশ্বাসীদের ক্ষেত্রে,
মাশা পেয়েছে = ৯০০ পয়েন্ট
রাহি পেয়েছে = ৪৫০ পয়েন্ট

সৃষ্টিকর্তা বিশ্বাসীদের ক্ষেত্রে,
মাশা পেয়েছে = অনন্তকাল শাস্তি
রাহি পেয়েছে = অনন্তকাল শান্তি

থিওরি সম্ভাব‍্যতার (probability) ব‍্যাখ‍্যা অনুসারে বলা যায়, হয় পরকাল থাকবে, না হয় পরকাল থাকবে না।

Condition 1: সম্ভাব‍্যতা (probability) অনুসারে যদি সৃষ্টিকর্তার অস্তিত্ব না থাকে মৃত্যুর পর,

মাশা হিসাব থেকে বেঁচে যাবে
রাহি হিসাব থেকে বেঁচে যাবে

Condition 2: সম্ভাব‍্যতা (probability) অনুসারে যদি সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকে মৃত্যুর পর, 

মাশার শাস্তি হবে অনন্ত কাল
রাহি শান্তিতে থাকবে অনন্ত কাল


⏩ পরিশেষে বুঝা যাচ্ছে,
  • মাশার অবস্থান Condition 1 এ ভাল (হিসাব থেকে বেঁচে গেছে) কিন্তু Condition 2 তে খুবই খারাপ।
  • রাহির অবস্থান condition 1 এ ভাল (হিসাব থেকে বেঁচে গেছে) ও Condition 2 তে খুবই ভাল।

সম্ভাব্যতা তত্ত্বের (Probability) চূড়ান্ত ফলাফল:

ব্লেইজ প্যাসকেলের 'প্যাসকেলস ওয়েজার' অনুযায়ী, পরকাল না থাকলে কেউ আফসোস পায় না, কিন্তু পরকাল থাকলে মাশার অনন্ত কাল শাস্তি ও রাহির পরম শান্তি নিশ্চিত হয়। ঝুঁকি ব্যবস্থাপনার বিচারে বিশ্বাসীরাই সর্বোচ্চ লাভবান।

গভীর দর্শন: এই হিসাব মানুষকে অন্ধ বানায় না, বরং সত্য অনুসন্ধানে উদ্বুদ্ধ করে। কেবল বাজি জেতার জন্য নয়, বরং কুরআনের অলৌকিকত্ব, বিজ্ঞানমনস্কতা ও ঐতিহাসিক প্রমাণ যাচাই করে ইসলামকে সত্য জেনে গ্রহণ করলে উভয় জগতেই বিজয়ী হওয়া যায়।

🍀 সারমর্মঃ

সুতরাং ইহকালের সংক্ষিপ্ত হিসাবে মাশা এগিয়ে থাকলেও, পরকালের অনন্তকালীন অসীম লাভের দিক থেকে রাহি মাশা থেকে অনেক অনেক বেশি এগিয়ে অর্থাৎ উপরের এই সমীকরণ থেকে আমি এতক্ষণ কি বুঝাতে চেয়েছি আপনারা আশা করি আন্দাজ করতে পেরেছেন। সৃষ্টিকর্তায় বিশ্বাসীরা অবশ‍্যই মৃত‍্যুর পর লাভবান হবে যেখানে সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের অবশ‍্যই মৃত‍্যুর পর অনন্তকাল আফসোস করতে হবে।
প্রিয় পাঠক, আপনারাই এখন সুক্ষভাবে চিন্তা করে বলুন আপনার সিদ্ধান্ত কি?

যুক্তি ও সত্যের সন্ধান: অনেকে মনে করতে পারেন, এই লাভ-ক্ষতির হিসাব দেখে কি মানুষ সত্যি সত্যি বিশ্বাস করতে পারে? আসলে এই গাণিতিক সমীকরণ কাউকে অন্ধ বিশ্বাসী বানায় না, বরং এটি একজন বুদ্ধিমান মানুষকে পরকাল নিয়ে গুরুত্বের সাথে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এখন প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, তাহলে রাহি কেন ইসলামকেই বেছে নিল? রাহি কেবল এই সমীকরণের লোভে বিশ্বাসী হয়নি, বরং সে পবিত্র কুরআনের অলৌকিকত্ব, বৈজ্ঞানিক সামঞ্জস্যতা এবং ঐতিহাসিক অকাট্য প্রমাণাদি যাচাই করেই ইসলামকে সত্য বলে গ্রহণ করেছে। ফলে সে গাণিতিক সম্ভাবনা এবং বাস্তব প্রমাণ - উভয় দিক থেকেই নিরাপদ ও বিজয়ী।

Questions and Answers

নাস্তিক সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে ভালো কাজ করলে সমস্যা আছে?

রাফসান ও করিমের অসমাপ্ত হিসাব: ধরুন, ক্ষমতাশালী রাফসান নিরীহ করিমের ওপর চরম জুলুম করল। কোনো বিচার হওয়ার আগেই রাফসান দুর্ঘটনায় মারা গেল। নাস্তিক্যবাদ অনুযায়ী, মৃত্যুর পর আর কিছুই নেই। এর মানে, জালিম রাফসান চিরতরে পার পেয়ে গেল। আর মজলুম করিম চিরকালের জন্য ইনসাফবঞ্চিত হলো। যদি পরকাল না থাকে, তবে মহাবিশ্বের চূড়ান্ত সত্য: "অন্যায়ই শেষ পর্যন্ত জিতে যায়" আপনার বিবেক কি এই নিষ্ঠুর, অন্ধ ও চরম অর্থহীনতা মেনে নেয়? কখনোই না! কারণ আপনার ভেতরের অবস্তুগত বিবেক নিজেই একটি পরম বিচার ও নিখুঁত হিসাব-নিকাশ দাবি করছে। আর এই চুলচেরা হিসাব-নিকাশ তখনই সম্ভব, যদি একজন সর্বশক্তিমান, ন্যায়বিচারক সৃষ্টিকর্তা এবং মৃত্যুর পর একটি পরকাল অবশম্ভাবীভাবে বিদ্যমান থাকে। যেখানে প্রতিটি জুলুমের বিচার হবে এবং প্রতি ফোটা চোখের জলের হিসাব নেওয়া হবে। এই অসমাপ্ত হিসাব মেলাতেই সৃষ্টিকর্তা ও পরকালের অস্তিত্ব পরম যুক্তিযুক্ত।
নাস্তিক্যবাদী বা ধর্মনিরপেক্ষ নৈতিকতার মূল দুটি স্তম্ভ হলো পারস্পরিক সম্মতি এবং কারো সরাসরি ক্ষতি না করার নীতি। তারা মনে করেন, যদি দুটি প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে কোনো কাজ করে এবং তাতে তৃতীয় কোনো ব্যক্তির সরাসরি ক্ষতি না হয়, তবে সেই কাজটি ভালো বা বৈধ। 

শুনতে চমৎকার লাগলেও, বাস্তব জীবনে নাস্তিকদের এই মূলনীতিগুলো চরম ক্ষতিকর ও মারাত্মক সামাজিক বিপর্যয় ডেকে আনে। কারণ, মানুষের তৈরি এই আপেক্ষিক নীতিতে যা ব্যক্তিগত স্বাধীনতা বা ভালো কাজ হিসেবে স্বীকৃতি পায়, বাস্তবে তা সমাজ ও মানবতার জন্য চরম ধ্বংসাত্মক রূপ নেয়। নিচে কিছু বাস্তব উদাহরণ দেওয়া হলো:

1. নাস্তিকদের 'পারস্পরিক সম্মতি'র নীতি অনুযায়ী বিয়ের বাইরে লিভ-ইন রিলেশন বা ফ্রি-সেক্স একটি "ব্যক্তিগত অধিকার ও ভালো কাজ"। কিন্তু বাস্তবে এটি পারিবারিক কাঠামো ভেঙে দেয়, বিশ্বস্ততা নষ্ট করে এবং লাখ লাখ পরিচয়হীন শিশুর জন্ম দেয়, যা সমাজের জন্য চরম ক্ষতিকর।

2. পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতিতে আইন মেনে ও পারস্পরিক চুক্তিতে সুদ দেওয়া-নেওয়াকে "ব্যবসার প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্বাধীনতা" বলা হয়। কিন্তু বাস্তবে এটি গরিবের রক্ত চুষে ধনীকে আরও ধনী করার এবং অর্থনৈতিক বৈষম্য তৈরির একটি অমানবিক হাতিয়ার।

3. ধর্মনিরপেক্ষ সমাজে মদ বা জুয়া খেলাকে ব্যক্তিগত বিনোদন এবং মানুষের স্বাধীন অধিকার (ভালো কাজ) মনে করা হয়, কারণ তারা নিজেদের টাকা খরচ করছে। কিন্তু বাস্তবে এটি কোটি কোটি পরিবারের ধ্বংস, লিভার নষ্ট, পারিবারিক সহিংসতা এবং অপরাধের মূল কারণ।

4. কিছু তথাকথিত প্রগতিশীল সমাজে "ইচ্ছামৃত্যু বা চিকিৎসকের সহায়তায় আত্মহত্যাকে" মানুষের কষ্টের অবসান ঘটানোর "মানবিক ও ভালো কাজ" বলা হয়। কিন্তু বাস্তবে এটি মানুষের জীবনের মূল্য কমিয়ে দেয় এবং হতাশগ্রস্ত মানুষকে বেঁচে থাকার লড়াই থেকে ছিটকে ফেলে।

5. গর্ভপাতকে একদল ধর্মনিরপেক্ষ মানুষ "নারীর নিজের শরীরের ওপর অধিকার" হিসেবে উদযাপন করলেও, বাস্তবে এটি একটি অবোধ ও নিষ্পাপ প্রাণকে পৃথিবীর আলো দেখার আগেই গর্ভে হত্যা করার মতো নিষ্ঠুর কাজ।

6. নাস্তিক্যবাদী নৈতিকতার মূল ভিত্তি যেহেতু 'পারস্পরিক সম্মতি', তাই এই দুর্বল লজিক ব্যবহার করে বিশ্বের অনেক আধুনিক আইনি কাঠামোতে মানুষের সাথে পশুর বিকৃত যৌন সম্পর্ককেও একসময় আইনি বৈধতা দেওয়া হয়েছিল। কারণ তাদের লজিকে পশুর "সম্মতি বা ক্ষতির" কোনো আইনি পরিমাপক ছিল না, যা মানব সভ্যতার জন্য চরম লজ্জাজনক ও ক্ষতিকর।

7. একই 'পারস্পরিক সম্মতি'র অজুহাতে যদি দুই জন প্রাপ্তবয়স্ক আপন ভাই-বোন নিজেদের ইচ্ছায় কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তবে নাস্তিকদের তৈরি 'নো-হার্ম' বা 'মিউচুয়াল কনসেন্ট' নীতি দিয়ে একে নৈতিকভাবে ভুল বা ক্ষতিকর প্রমাণ করা অসম্ভব। কেবল সৃষ্টিকর্তার স্থায়ী বিধানই একে চূড়ান্ত অপরাধ বলতে পারে।

8. কোনো কোনো বস্তুবাদী ও উপযোগবাদী নাস্তিক দার্শনিক এমন যুক্তিও দিয়েছেন যে, সদ্য জন্ম নেওয়া শিশুর যেহেতু নিজস্ব বুদ্ধিবৃত্তিক চেতনা বা আত্ম-সচেতনতা থাকে না, তাই অনাকাঙ্ক্ষিত কোনো শিশুকে হত্যা করা আর একজন পূর্ণাঙ্গ মানুষ হত্যা করা এক নয়! মানুষের মগজপ্রসূত নৈতিক নীতি কতটা বিপজ্জনক হতে পারে, এটি তার বড় প্রমাণ।

9. অতীতে তথাকথিত বৈজ্ঞানিক বর্ণবাদের দোহাই দিয়ে দাবি করা হয়েছিল, কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ বিবর্তনের দিক থেকে পিছিয়ে থাকা "অর্ধ-মানব"। এই তথাকথিত বৈজ্ঞানিক নৈতিকতার ওপর ভিত্তি করেই কোটি কোটি মানুষকে দাস বানানো হয়েছিল এবং গণহত্যা চালানো হয়েছিল।

10. কর্পোরেট দুনিয়ায় দেশের আইন মেনে এবং পারস্পরিক চুক্তির মাধ্যমে গরিবের পানির উৎস বা জমি দখল করে ব্যবসা করা এবং প্রফিট বাড়ানোকে "সফল কর্পোরেট নীতি" বলা হয়। কিন্তু বাস্তবে তা কোটি কোটি মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, যা মানবতার পরিপন্থী। 

এই রকম আরো কাজ থাকতে পারে যা নাস্তিকের মূলভিত্তিতে ভালো মনে হলেও বাস্তবে তা ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ, সৃষ্টিকর্তার দেওয়া স্থায়ী ও ঐশ্বরিক বিধান ছাড়া মানুষের তৈরি তথাকথিত 'স্বাধীন নৈতিক নীতি' দিনশেষে চরম বিকৃতি, স্বার্থপরতা ও সামাজিক নিষ্ঠুরতার জন্ম দেয়।

সসীম অপরাধের জন্য অসীম শাস্তি কেন?

এখানে সৃষ্টিকর্তার কোনো দোষ নেই। কারণ, মানুষ হিসেবে পৃথিবীতে আসার আগেই রূহের জগতে আমরা সবকিছু জেনে-বুঝে সৃষ্টিকর্তার সাথে একটি চূড়ান্ত চুক্তি করেছিলাম।পবিত্র কুরআনের সূরা আল-আরাফের ১৭২ নম্বর আয়াতে এই চুক্তির কথা বলা হয়েছে (যাকে 'মিছাক' বা প্রতিশ্রুতি বলা হয়)। শুধু তাই নয়, সূরা আল-আহযাবের ৭২ নম্বর আয়াত অনুযায়ী, এই মহাবিশ্বের কোনো সৃষ্টি (আকাশ, পৃথিবী বা পাহাড়) যখন পরীক্ষার এই বিশাল 'আমানত' বা দায়িত্ব নিতে ভয় পেয়েছিল, তখন মানুষ অতি উৎসাহী হয়ে স্বেচ্ছায় এই স্বাধীন ইচ্ছাশক্তির (Free Will) পরীক্ষা দিতে রাজি হয়েছিল। সুতরাং, আমরা জেনেশুনেই এই অনন্তকালের জান্নাত পাওয়ার বা জাহান্নামে যাওয়ার বাজিতে অংশ নিয়েছি। শর্ত ভঙ্গ করলে শাস্তি হওয়াটাই তো নিখুঁত ন্যায়বিচার!

পরকাল থাকার সম্ভাবনা কি ৫০-৫০? 

এখানে 'হয় থাকবে, না হয় থাকবে না' বলতে গাণিতিক ৫০% বুঝানো হয়নি। এটি কেবল একটি লজিক্যাল চয়েস। বাস্তব জীবনে আগুন থাকার সম্ভাবনা ১% হলেও বুদ্ধিমান মানুষ যেমন সতর্ক হয়, ঠিক তেমনি পরকাল থাকার সামান্যতম সম্ভাবনা থাকলেও তার জন্য প্রস্তুতি নেওয়াটাই সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যদি সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছায় হয় ও সব বিপদই তাঁর অনুমতিতে ঘটে, তবে মানুষের অপরাধের দায় কার?

মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মনেই জীবন, জগৎ এবং এর পেছনের চালিকাশক্তি নিয়ে নানা প্রশ্ন জাগে। বিশেষ করে যখন আমরা চারপাশে নানা প্রাকৃতিক বিপর্যয় দেখি কিংবা কোনো মানুষের করা চরম অন্যায় দেখি, তখন মনে প্রশ্ন জাগা স্বাভাবিক—" যদি একজন সর্বশক্তিমান ঈশ্বর থাকেন, তবে পৃথিবীতে এত কষ্ট কেন? সবকিছু যদি তাঁর ইচ্ছায় চলে, তবে মানুষের অপরাধের জন্য মানুষকে কেন দায়ী করা হবে? " আসুন, আজ আমরা কোনো অন্ধ আবেগ বা ব্যক্তিগত আক্রমণ ছাড়া, সম্পূর্ণ মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক এবং ইসলামিক দর্শনের অকাট্য দলিলের আলোকে এই প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করি। প্রাকৃতিক দুর্যোগ: স্রষ্টার জুলুম নাকি মহাবিশ্ব টিকিয়ে রাখার অপরিহার্য মেকানিজম? কুরআনের সূরা আত-তাগাবুনের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে: "আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন।" আমরা যেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলি (যেমন ভূমিকম্প বা ঘূর্ণিঝড়), আধুনিক বিজ্ঞান কিন্তু এই দুর্যোগগুলোর পেছনের এক পরম সত্য উন্মোচন করেছে। বিজ্ঞান বলছে, এগুলো আসলে কোনো ত্রুটি বা জুলুম নয়, বরং পৃথ...

ইসলামে দাসী সহবাস কি বৈধ? যুদ্ধবন্দী নারীর আসল ইতিহাস!

আজকের একবিংশ শতাব্দীর আধুনিক লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং আন্তর্জাতিক আইনের চশমা দিয়ে ৭ম শতকের প্রাচীন আরব সমাজকে বিচার করতে গেলে চরম বিভ্রান্তি তৈরি হয়। অনেকে এই ঐতিহাসিক প্রেক্ষাপট না জেনেই ঢালাও মন্তব্য ও হাসাহাসি করে। আসুন, সম্পূর্ণ যৌক্তিক, মনস্তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক তথ্যের আলোকে ক্রমানুসারে এই সত্যটি উন্মোচন করি। প্রাচীন বৈশ্বিক দাসপ্রথা বনাম ইসলামিক সংস্কার (এক নজরে পার্থক্য) অমুসলিম বিশ্বের নিষ্ঠুর দাসপ্রথা (জাহেলি, রোমান ও পার্সিয়ান নিয়ম) ইসলাম কর্তৃক সংস্কারকৃত দাসী প্রথার মানবিক সুবিধা ১. আজীবন দাসত্ব:  দাস-দাসীরা এবং তাদের অনাগত বংশধরেরা চিরকালের জন্য ক্রীতদাস হিসেবেই বেঁচে থাকতে বাধ্য হতো। ১. মুক্তির স্থায়ী মাস্টারপ্ল্যান:  ইসলাম মুক্তির অজস্র আইনি পথ (কাফফারা, যাকাতের খাত, মুকাতাবাহ চুক্তি) তৈরি করে দাসত্ব বিলুপ্তির পথ সুগম করে। ২. গণধর্ষণ ও পতিতাবৃত্তি:  যুদ্ধবন্দী নারীদের, সৈন্যদের উন্মুক্ত বিনোদন বা পতিতালয়ে জোরপূর্বক ব্যবসার কাজে লাগানো হতো। ২. প্রাতিষ্ঠানিক একগামী সুরক্ষা:  একক মালিকানার মাধ্যমে গণধর্ষণ নিষিদ্ধ করে আজীবন ভরণপোষণ ও পারিবারিক সম্...

কয়েক সেকেন্ডে দেওয়া তিন তালাক কি বৈধ? হিল্লা ও মুতা বিয়ে নিয়ে কোরআন-হাদিস কী বলে?

আজকের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের পারিবারিক আইন, বিশেষ করে বিবাহবিচ্ছেদ বা তালাক নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা যায়। সমাজে প্রচলিত ‘হিল্লা বিয়ে’ কিংবা প্রাচীন আরবের ‘মুতা বিয়ে’র মতো কিছু বিকৃত কুসংস্কারকে পুঁজি করে অনেকে ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাতে চান। কিন্তু আমরা কি কখনো মূল ইসলামিক উৎস অর্থাৎ পবিত্র কোরআন ও সহীহ হাদিস সরাসরি ঘেঁটে দেখেছি যে, ইসলাম আসলে কী বলে? আসুন, আজ সম্পূর্ণ মার্জিত ও যৌক্তিক উপায়ে কোরআন-হাদিসের অকাট্য প্রমাণের আলোকে এই পুরো বিষয়টির একটি পরিষ্কার ব্যবচ্ছেদ করা যাক। হিল্লা ও মুতা বিয়ে: ইসলামে কি এদের কোনো স্থান আছে? প্রথমেই পরিষ্কার এবং কাটাকাটা ভাষায় জেনে রাখা ভালো— 'হিল্লা বিয়ে' এবং 'মুতা বিয়ে' দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং ইসলামী শরিয়তে এই দুটিই সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ ও অবৈধ। মুতা বিবাহ: এটি হলো নির্দিষ্ট সময়ের (যেমন: ৩ দিন বা ১ মাস) জন্য চুক্তির ভিত্তিতে কোনো নারীর সাথে কেবল সাময়িক যৌন তৃপ্তির উদ্দেশ্যে বিয়ে করা, যা চুক্তির মেয়াদ শেষেই স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায়। মুতা বিবাহ ইসলাম তৈরি করেনি, এটি ছিল আরবের জাহেলিয়াত (অন্ধকার) যুগের একটি ...

স্রষ্টা সব জানলে দুনিয়ায় পরীক্ষা কেন? তাকদির, ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা

আমাদের মনে প্রায়ই একটা প্রশ্ন উঁকি দেয়, যা নিয়ে অনেকের মাঝেই বেশ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়।  প্রশ্নটা অনেকটা এইরকম: " স্রষ্টা যদি আগে থেকেই জানেন আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে, তাহলে দুনিয়াতে পাঠিয়ে এই পরীক্ষার কী দরকার ছিল? আমাদের ভাগ্য ও তাকদির যদি আগে থেকেই নির্ধারিত থাকে, তবে সরাসরি ভালো মানুষদের জান্নাতে আর খারাপ মানুষদের জাহান্নামে দিয়ে দিলেই তো হতো! " প্রথম দেখায় প্রশ্নটাকে খুব বুদ্ধিদীপ্ত মনে হতে পারে। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং যুক্তির কষ্টিপাথরে যাচাই করলে বুঝবেন, এই ধারণার গোড়াতেই একটা বড় ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে। চলুন, আধুনিক বিজ্ঞান ও ডাইমেনশনের ধারণাকে কাজে লাগিয়ে একদম সহজ ভাষায় এর আসল সমাধানটা জেনে নিই। ১. আগে থেকে জানা আর জোর করে করানো এক নয় সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয় এখানেই। আমরা অনেকেই মনে করি, স্রষ্টা যেহেতু আগে থেকে আমাদের ভাগ্য জানেন বা তাকদিরে লিখে রেখেছেন, তাই হয়তো আমরা সেটাই করতে বাধ্য হচ্ছি। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও তেমন নয়। স্রষ্টার অসীম ক্ষমতা হলো তিনি সময়ের সীমানা পেরিয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে দেখতে পান। আপনি ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন,...

কেন ! মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে শিশু ধর্ষক বা শিশু কামী বলা যাবে না!

আমরা যারা মুসলিম সবাই এই একটি কথা অবশ্যই বিশ্বাস করি সেটা হল পবিত্র কুরআনে যা বলা আছে তা একশত ভাগ সত্য। কিন্তু অবশ্যই কর্তব্য এমন একটি কাজ আছে যেটা করার সময় আমাদের  অনেকেরই হয় না আমাদের দৈনন্দিন ব‍্যস্ততার কারণে। আর সেই কাজটি হল পবিত্র কুরআনে যা বলা আছে তা বাস্তবিক জীবনে প্রয়োগ করা। পবিত্র কুরআন ও সহিহ হাদীস ঠিক মত না জানার কারণে আমরা অনেকেই বিভ্রান্তির শিকার হই কিছু মানুষের দ্বারা যারা পবিত্র কুরআন ও সহিহ হাদীস দিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন করে। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমরা সঠিকভাবে পবিত্র কুরআন ও সহিহ হাদীস না জানার কারণে এই বিভ্রান্তির শিকার হই। অনেক বিভ্রান্তিকর প্রশ্নগুলোর মধ‍্যে একটি স্পর্শকাতর প্রশ্ন যেটা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রশ্নঃ মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কি শিশু ধর্ষক বা শিশু কামী ছিলেন? উত্তরঃ মূল বক্তব্যঃ রাসূল (সা.) এর ইন্তেকালের সময় সাহাবীর সংখ্যা ছিল প্রায় এক লাখ চৌদ্দ হাজার। তাদের সব সময় রাসূল (সা.) এর কাছে থেকে তাঁর সকল কথা শুনা বা সকল কাজ দেখা সম্ভব ছিল না। তাই অধিকাংশ সাহাবীর জানা থাকা হাদীসের মধ্যে কিছু ছিল রাসূল (সা.) এর নিকট থেকে সরাসরি শুনা বা...

হযরত আয়েশার বিয়ের প্রকৃত বয়স কত? ১৮-২০ বছরে দাম্পত্য জীবন শুরু?

আমরা যারা মুসলিম, তারা সবাই নির্দ্বিধায় একটি কথা বিশ্বাস করি - পবিত্র কুরআনে যা বলা আছে, তা একশত ভাগ সত্য এবং এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমাদের এই ব্যস্ত দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত জরুরি কাজ করার সময় আমাদের অনেকেরই হয়ে ওঠে না। আর সেই কাজটি হলো পবিত্র কুরআনের বাণী ও বিধানগুলোকে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা এবং যেকোনো তথ্যের সত্যতা কুরআনের কষ্টিপাথরে যাচাই করা। পবিত্র কুরআন ও সহিহ হাদীস সম্পর্কে সঠিক ও গভীর জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই বিভিন্ন সময় বিভ্রান্তির শিকার হই। কিছু মানুষ ইসলামের এই মূল উৎসগুলো থেকে আংশিক বা অসম্পূর্ণ তথ্য নিয়ে সাধারণ মুসলিমদের মনে বিভ্রান্তিকর প্রশ্ন ছুঁড়ে দেয়। দুঃখের বিষয় হলো, নিজেদের অজ্ঞতার কারণে আমরা তাৎক্ষণিকভাবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পাই না এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। আজকের এই বিশেষ আর্টিকেলে আমরা তেমনই একটি অত্যন্ত স্পর্শকাতর ও profesonal ব্লগিং টপিক নিয়ে আলোচনা করব, যা প্রায়শই ইসলামবিদ্বেষী বা সংশয়বাদীরা উত্থাপন করে থাকে।  ইসলাম ও বিশ্বনবীর চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য তারা যে...

সৃষ্টিকর্তা কি জোর করে আমাদের এই পৃথিবীর পরীক্ষায় ফেলেছেন, নাকি জন্মের আগেই আমাদের রূহ সবকিছু জেনেবুঝে তাঁর সাথে চুক্তি করেছিল?

মহাবিশ্বের এক পরম করুণাময়, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ সত্তা হিসেবে সৃষ্টিকর্তার অস্তিত্বকে যখন আমরা চিন্তা করি, তখন আমাদের অবচেতন মনেই বেশ কিছু প্রশ্ন ও খটকা এসে ভিড় জমায়। আমরা অনেকেই হয়তো মুখে প্রকাশ করতে পারি না, কিন্তু একান্তে যখন নিজের বিবেকের মুখোমুখি দাঁড়াই, তখন এই প্রশ্নগুলো আমাদের মনকে আলোড়িত করে। হয়তো আপনিও কখনো না কখনো একা বসে ভেবেছেন—আমি কেন এই পৃথিবীতে এলাম? নিজের অজান্তেই কি আমরা এক মহাজাগতিক নাটকের মঞ্চে বন্দি হয়ে গেছি? খুব সম্ভবত এই মুহূর্তে আপনার নিজের মনেও ঠিক এই বিষয় সম্পর্কিত নিচের প্রশ্নগুলো প্রতিনিয়ত গুরপাক খাচ্ছে। এমনকি এই লেখাটি পড়তে পড়তে আপনার মনে হতে পারে—আরে! এ তো অবিকল আমারই মনের কথা! এগুলো তো আমারই নিজের প্রশ্ন! তাই আর দেরি না করে, কোনো অন্ধত্ব বা গোঁড়ামি নয়, বরং নিরেট যুক্তি, আধুনিক বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং পরম ঐশ্বরিক প্রজ্ঞার আলোকে আপনার মনের সমস্ত কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব দূর করার এখনই উপযুক্ত সময়। আসুন, আমরা এমন ৩২টি গভীর, মনস্তাত্ত্বিক ও যুক্তিনির্ভর প্রশ্নের মুখোমুখি হই এবং অত্যন্ত সহজ ভাষায় এক চরম অকাট্য সত্যকে উন্মোচন করি, যা আমাদের চিরচেনা ভাবনার জগ...

অনেকেই বলে কোরআনে সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আছে, ঋতুর বয়সে পৌঁছেনি এরকম মেয়েকে বিয়ে করা যায়েজ। কথাটি সত‍্য নাকি মিথ্যা !

🌿 প্রশ্নঃ অনেকেই বলে কোরআনে সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আছে, ঋতুর বয়সে পৌঁছেনি এরকম মেয়েকে বিয়ে করা যায়েজ। কথাটি সত‍্য নাকি মিথ্যা ! উত্তরঃ সূরা আত-ত্বলাক্ব এর ৪ নম্বর আয়াতঃ " তোমাদের যেসব স্ত্রীদের মাসিক হবার আশা নেই, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দতকাল হবে তিন মাস এবং যাদের এখনো মাসিক হয়নি তাদেরও।[1] আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব করা পর্যন্ত।[2] আল্লাহকে যে ভয় করবে, তিনি তার সমস্যার সমাধান সহজ করে দেবেন। " N.B:  ইদ্দতঃ স্ত্রী তালাক প্রাপ্তা হলে বা তার স্বামীর মৃত্যু হলে, স্ত্রী গর্ভবতী হয় কিনা দেখার জন‍্য যে সময় উক্ত স্ত্রীকে এক বাড়ীতে থাকতে হয়, অন্যত্র যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না তাকে “ইদ্দত” বলে। 🌿 তাফসীরে আহসানুল বায়ানঃ [1] এ হল সেই মহিলাদের ইদ্দত, যাদের বার্ধক্যের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে অথবা যাদের এখনোও মাসিক আরম্ভ হয়নি। জ্ঞাতব্য যে, বিরল হলেও এমনও হয় যে, মেয়ে সাবালিকা হয়ে যায়, অথচ তার মাসিক আসে না। [2] তালাকপ্রাপ্তা মহিলা যদি গর্ভবতী হয়, তবে তার ইদ্দত হল সন্তান প্রসব করা সময় পর্যন্ত, যদিও সে তালাকের ...

ইসলামে কি মুখ ঢাকা বাধ্যতামূলক? হিজাবের সঠিক নিয়ম, পর্দা করার হাদিস

আচ্ছা, একটা ছোট ধাঁধা দিয়ে শুরু করা যাক। ধরুন, আপনি বাজার থেকে আপনার লাইফের সবচেয়ে দামী আর ব্র্যান্ড নিউ আইফোনটা কিনে আনলেন। এখন ফোনটাকে স্ক্র্যাচ আর চোরের নজর থেকে বাঁচাতে আপনি কি একটা দামী ব্যাক-কভার আর গরিলা গ্লাস লাগাবেন, নাকি ফোনটা নগ্ন অবস্থায় পকেটে রেখে দেবেন? উত্তরটা আমরা সবাই জানি। অথচ, বর্তমান ইন্টারনেটের যুগে এসে যখন মুসলিম নারীর সম্মান আর সুরক্ষার প্রশ্ন ওঠে, তখন oneke দাবি korte paren, ইসলামে মুসলিম নারীদের চুল বা মাথা ঢাকার নির্দেশ থাকলেও ‘নিকাব’ ( মুখ, hat, pa, etc. ঢেকে) করার কোনো বাধ্যবাধকতা নেই!" তারা কুরআনের সূরা নূরের ৩১ নম্বর আয়াত দেখিয়ে bolte paren, আল্লাহ তো আয়াতে সরাসরি ‘মুখ’ শব্দটা বলেননি! প্রথম দেখায় এই কথাগুলোকে অনেকের কাছে খুব প্রগতিশীল আর লজিক্যাল মনে হতে পারে। কিন্তু আজ আমরা কোনো অন্ধ বিশ্বাস থেকে নয়, বরং একদম চোখ-কান খোলা রেখে খাঁটি লজিক আর কিছু বম-শেল সহীহ হাদিস দিয়ে এই থিওরির পেছনের মারাত্মক ফাঁকিটা ধরব। প্রমিজ করছি, আগামী ৫ মিনিট আপনার জীবনের অন্যতম সেরা একটি রিডিং এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। ১. ‘সৌন্দর্য প্রকাশ না করার’ মনস্তাত্...

আমার সম্পর্কে

আমার ফটো
সত্য কথা
I have an interest in writing about the real truth of Islam. Study: I have completed BSC Engineering.